Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

একুশে পদক পেলেন ২১ গুণীজন

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একুশে পদক পেলেন ২১ গুণীজন

একুশে পদক পেলেন ২১ গুণীজন

Advertisement

বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার ২১ জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে বুধবার তাদের নাম ঘোষণা করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেবেন।

পদকপ্রাপ্তরা পাবেন একটি সোনার পদক, সনদ ও দুই লাখ টাকার চেক। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করবে।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, গবেষণা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালের একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অধ্যাপক গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম, সঙ্গীতে সুবীর নন্দী, আজম খান (মরণোত্তর) ও খায়রুল আনাম শাকিল, অভিনয়ে লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী খান, আলোকচিত্রে সাইদা খানম ও জামাল উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ড. বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক, শিক্ষায় ড. প্রণব কুমার বড়ুয়া, ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

Advertisement

একুশে পদক

Advertisement

আরও পড়ুন

‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম