Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

সেরা তথ্যপ্রযুক্তি সেবাদাতা কোম্পানির স্বীকৃতি পেল জেনেক্স

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেরা তথ্যপ্রযুক্তি সেবাদাতা কোম্পানির স্বীকৃতি পেল জেনেক্স

Advertisement

দেশের তথ্য ও প্রযুক্তি খাতে অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস।

‘আইসিটি সলিউশনস প্রোভাইডার অব দ্য ইয়ার-২০১৯’ ক্যাটাগরিতে জেনেক্সকে এ পদক দেয়া হয়। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জেনেক্সের প্রতিষ্ঠাতা আদনান ইমাম ও প্রিন্স মজুমদারের হাতে পদকটি তুলে দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

জেনেক্স ইনফোসিসের ডিরেক্টর আদনান ইমাম এবং সিইও প্রিন্স মজুমদার বলেন, ‘বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে এক আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করেছিল জেনেক্স। ছোট পরিসরে এর কার্যক্রম শুরু হলেও আইটি সেবা খাতের প্রথম কোম্পানি হিসেবে সরকারি তালিকাভুক্ত হয়েছি আমরা।

আমরা জেনেক্সের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং এর মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চাই। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় আমাদের উদ্যোগকে স্বীকৃতি দেয়ার জন্য দ্য ডেইলি স্টারকে ধন্যবাদ।’

Advertisement

জেনেক্স

Advertisement

আরও পড়ুন

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

জিএন্ডজিতে আইফোন ১৮

জিএন্ডজিতে আইফোন ১৮

সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০

সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম