Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত শিডিউলড মেসেজ বা নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে আগেই বার্তা লিখে রেখে নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হতে পারে। এতে টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও পাঠানোর সময়ও নির্ধারণ করা যাবে। নতুন সুবিধায় ১০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ১৪ দিন পর পর্যন্ত বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও এটি ব্যবহার করা যাবে। ফিচারটি চালু হলে সেন্ড বাটন চেপে ধরে রাখলেই নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর অপশন পাওয়া যাবে। সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করা যাবে। নির্ধারিত সময়ে হোয়াটসঅ্যাপ নিজে থেকেই বার্তাটি পাঠিয়ে দেবে। মজার বিষয় হলো, প্রাপক বুঝতে পারবেন না যে, বার্তাটি আগে থেকে শিডিউল করে রাখা হয়েছিল। তার কাছে এটি অন্য সাধারণ বার্তার মতোই পৌঁছাবে। জন্মদিনের শুভেচ্ছা, বিশেষ কোনো অনুষ্ঠানে অভিনন্দন কিংবা পরীক্ষা ও চাকরির সাক্ষাৎকারের আগে শুভকামনা জানানোর ক্ষেত্রে সুবিধাটি কাজে আসবে। বিশেষ করে ভিন্ন সময় অঞ্চলে থাকা স্বজন ও বন্ধুদের ঠিক সময়ে বার্তা পাঠানো সহজ হবে। ব্যবহারকারীরা আগাম নির্ধারণ করে রাখা বার্তার তালিকা দেখতে পারবেন। চাইলে পাঠানোর আগেই সেগুলো সম্পাদনা বা মুছেও ফেলতে পারবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিল্পকর্ম চুরির আতঙ্ক সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ছেন শিল্পীরা

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ছেন শিল্পীরা

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ

শেয়ারট্রিপ-মেডিকএআই চুক্তি হজ-ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা

হজ-ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা

কিশোরদের এআই আসক্তি বাড়ছে মানসিক ঝুঁকি

বাড়ছে মানসিক ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম