Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

শেয়ারট্রিপ-মেডিকএআই চুক্তি

হজ-ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি যাত্রীদের ডিজিটাল স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সহায়তা দিতে অংশীদারত্ব করেছে ট্রাভেল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেডিকএআই। বৃহস্পতিবার শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় যাত্রীরা ‘আমানা বাই মেডিকএআই’ নামের বিশেষ ট্রাভেল-হেলথ মেম্বারশিপ সুবিধা পাবেন। এ মেম্বারশিপের মাধ্যমে সৌদি আরবে অবস্থানকালে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বাংলায় অনলাইনে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন যাত্রীরা। পাশাপাশি পরিকল্পনা ও শর্ত অনুযায়ী ডায়াগনস্টিক পরীক্ষা, ফার্মেসিসংক্রান্ত সহায়তা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের সুবিধাও থাকবে। জরুরি পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর (মেডিকেল ইভাকুয়েশন) এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার (রিপ্যাট্রিয়েশন) ক্ষেত্রেও সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া থাকবে কনসিয়ার্জ, ট্রাভেল কো-অর্ডিনেশন এবং বাংলা ও ইংরেজি ভাষায় গ্রাহক সহায়তা।

হজ ও ওমরাহযাত্রীদের ভ্রমণের সময় বিবেচনায় দুটি মেম্বারশিপ পরিকল্পনা রাখা হয়েছে। ‘প্ল্যান এ-লাইটের’ মেয়াদ ১ থেকে ৭ দিন এবং ‘প্ল্যান বি-লাইটের’ মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন। সেবাটি বর্তমানে শেয়ারট্রিপের মাধ্যমে ওমরাহযাত্রীদের জন্য চালু রয়েছে। শিগ্গির অনলাইন বুকিং সুবিধাও চালু করা হবে। প্রতিষ্ঠান দুটির দাবি, বিদেশে ধর্মীয় সফরের সময় ভাষাগত সীমাবদ্ধতা ও অপরিচিত পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণের জটিলতা কমিয়ে যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিল্পকর্ম চুরির আতঙ্ক সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ছেন শিল্পীরা

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ছেন শিল্পীরা

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ

শেয়ারট্রিপ-মেডিকএআই চুক্তি হজ-ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা

হজ-ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা

কিশোরদের এআই আসক্তি বাড়ছে মানসিক ঝুঁকি

বাড়ছে মানসিক ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম