Logo
Logo
×
   

Advertisement

আইটি বিশ্ব

রাইড শেয়ারিং সেবা নিশ্চিত করতে চায় ‘ড্রাইভিল’

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাইড শেয়ারিং সেবায় এখন অভ্যস্ত নগরবাসী। সঠিক সময়ে সাধ্যের মধ্যে রাইড নিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেই নিশ্চয়তা নিয়ে আসছে আমেরিকায় প্রতিষ্ঠিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ড্রাইভিল’। এ প্রসঙ্গে ‘ড্রাইভিল’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়াহিদ উজ্জ্বল বলেন, ‘বাংলাদেশে রাইড শেয়ারিং অ্যাপ গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে। তবে গ্রাহক বাড়ার সঙ্গে কিছু সমস্যায়ও পড়তে হয় অনেককে। আমরা সেই বিষয়গুলো রিসার্চ করেই আমাদের রাইড শেয়ারিং অ্যাপ ‘ড্রাইভিল’ বাজারে আনার পরিকল্পনা করছি। বাংলাদেশ ও নিউইয়র্কসহ আরও বেশ কয়েকটি স্টেটে একই সময় এ সেবার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। গ্রাহকরা আমাদের সেবা নিতে যেন কোনো ধরনের ভোগান্তি শিকার না হোন সেই নিশ্চয়তা দিতে চায় ‘ড্রাইভিল’। আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্য এবং ঢাকায় একযোগে শিগগিরই কাজ শুরু করতে চায় ড্রাইভিল। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। অপেক্ষায় আছে সরকারের নির্দেশনার। ‘ড্রাইভিল’ রাইড শেয়ারিং সেবা থেকে চালকরা পাবেন সর্বনিম্ন শূন্য শতাংশ কমিশনে কাজ করার সুযোগ এবং যাত্রীদের জন্য থাকছে দেশের সর্বনিম্ন কম খরচে নিরাপদ যাতায়াতের সুবিধা। এছাড়া মোট ২০টি নতুন ফিচার নিয়ে হাজির হতে যাচ্ছেন ‘ড্রাইভিল’।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম