ডেলের সেরা সার্ভার পার্টনার স্মার্ট
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিসের ফিসক্যাল ইয়ার ২০২৬-এর ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার-ইমার্জিং মার্কেট’ পুরস্কার অর্জন করেছে। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
২১ অক্টোবর থাইল্যান্ডের ফুকেট ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পাতে আয়োজিত ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬ অনুষ্ঠানে পুরস্কারটি দেওয়া হয়। স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন। অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের ইমার্জিং মার্কেটসের ব্যবস্থাপনা পরিচালক চিন ওয়াহ মাক, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশের চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ উপস্থিত ছিলেন। পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডেল টেকনোলজিসের এ স্বীকৃতি স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের। ডেল সার্ভার ও এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রাখার জন্য তিনি বাংলাদেশের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এ অর্জনে অংশীদার ও প্রতিষ্ঠানের কর্মীদের অবদানের কথা উল্লেখ করেন।
স্মার্ট টেকনোলজিসের প্রত্যাশা, এ স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখতে সহায়ক হবে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন খাতের গ্রাহকদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ সার্ভার ও আইটি অবকাঠামো সলিউশন দিয়ে সহযোগিতা করে আসছে।
