Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করছে গ্রিস

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় ১৫ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে বিল পাশ করেছে গ্রিসের পার্লামেন্ট। আগামী ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। অতিরিক্ত স্ক্রলিংয়ের আসক্তি কমানো এবং শিশুদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার শিশুদের ঘুম, মনোযোগ ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছে গ্রিস সরকার। এ পরিস্থিতি থেকে শিশুদের সুরক্ষা দিতে অভিভাবকদের পাশে দাঁড়ানোর অংশ হিসাবে নতুন আইনটি করা হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, ব্যবহারকারীদের বয়স যাচাই এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার উপযোগী ব্যবস্থা বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আড়াই মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্ল্যাটফর্মগুলোকে কার্যকর বয়স যাচাইয়ের পদ্ধতি নির্ধারণ করতে হবে। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে এটি ইউরোপের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউরোপীয় কমিশনের সহায়তায় বয়স যাচাইয়ের উপযোগী সমাধান খুঁজছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ। গ্রিসও রয়েছে এ উদ্যোগে। এর আগে, ২০২৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করতে আইন পাশ করে। শিশুদের অনলাইন নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশ বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে। ফ্রান্সেও একই ধরনের আইন পাশ হয়েছিল। তবে চলতি বছরের আগস্টে দেশটির সাংবিধানিক পরিষদ আইনটি বাতিল করে দেয়। ফলে শিশুদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণে আইন প্রণয়নের পাশাপাশি সাংবিধানিক ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিটিজে-ওপাসের সেমিনার এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করছে গ্রিস

শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করছে গ্রিস

ডেলের সেরা সার্ভার পার্টনার স্মার্ট

ডেলের সেরা সার্ভার পার্টনার স্মার্ট

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম