Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

শেষ হল এআইইউবি সাইবার গেমিং ফেস্ট-২০১৮

Advertisement

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গত ১৪ এপ্রিল জমকালো পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল পাঁচ দিনব্যাপী চলা এআইইউবি সাইবার গেমিং ফেস্ট-২০১৮। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে আয়োজিত কম্পিউটার গেমের জাতীয় পর্যায়ের এই বৃহত্তম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছিল দেশের প্রায় ১৩০টি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগীরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চেয়ারম্যান এবং অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট নাদিয়া আনোয়ার। প্রতিযোগিতার ফিফা-১৮’র স্কুল-কলেজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন সেন্ট গ্রেগরি’স হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যুনায়েদ আমান ও রানার আপ হয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদ কামাল তন্ময় এবং ইউনিভার্সিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন ওমর ফারুক ও রানার আপ হয়েছেন মো. সাজিদুল ইসলাম। অপরদিকে, এনএফএস মোস্ট ওয়ান্টেডের স্কুল-কলেজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন স্যালেভশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাহবির রাব্বি প্রান্ত ও রানার আপ হয়েছেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শামস আল ফাহাদ এবং ইউনিভার্সিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন রেজওয়ান হোসেন ও রানার আপ হয়েছেন ওমর ফারুক। এ ছাড়াও, সিএসগো-এর বিজয়ী দলের নাম ভেরি গেমারস আর রানার আপ দলের নাম চিজ বাস্টার্স এবং ডটা-২-এর বিজয়ী দলের নাম আইডল এ-এ- রন আর রানারআপ দলের নাম রেড ভাইপার্জ। বৃহত্তম এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির আয়োজন এবং পরিচালনার দায়িত্বে ছিল এআইইউবি কম্পিউটার ক্লাব (এসিসি)। এ ছাড়াও অনলাইন পার্টনার হিসেবে ছিল দৈনিক যুগান্তর। -আইটি ডেস্ক

Advertisement

Advertisement

আরও পড়ুন

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মেটা-অ্যাপলের এআই জোট

মেটা-অ্যাপলের এআই জোট

ইউটিউবে আসছে অডিওবুক

ইউটিউবে আসছে অডিওবুক

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম