Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

মেটা-অ্যাপলের এআই জোট

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যৌথভাবে কাজ করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা ও অ্যাপল। নিজেদের সবচেয়ে শক্তিশালী ওপেন-সোর্স এআই মডেল হিসাবে ‘মিউজ স্পার্ক ওপেন’ উন্মোচন করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, যুক্তরাষ্ট্রে তৈরি ওপেন-সোর্স মডেলগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত সেরা পারফরম্যান্সের মডেল। নতুন মডেলটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এটি চালাতে প্রয়োজন হবে না কোনো বিশাল ডেটা সেন্টার। বরং অ্যাপলের শক্তিশালী ম্যাক স্টুডিও কম্পিউটারেই চালানো যাবে মডেলটি। এ ক্ষেত্রে ব্যবহার করা হবে অ্যাপলের ‘এমএলএক্স’ ফ্রেমওয়ার্ক। দুটি এম৫ আল্ট্রা ম্যাক স্টুডিওর সমন্বয়ে মডেলটি পরিচালনা করা সম্ভব। প্রযুক্তি বিশ্বে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত মেটা ও অ্যাপলের এ সহযোগিতা নতুন আলোচনার জন্ম দিয়েছে। দুই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রশংসা করেছেন। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং বিষয়টিকে রসিকতার ছলে ‘মা-বাবার আবার সুন্দর আচরণ করা’ বলে উল্লেখ করেছেন। মেটার তথ্যমতে, মিউজ স্পার্ক ওপেন একটি নেটিভ মাল্টিমোডাল মডেল, যাতে রয়েছে ৮১৬ বিলিয়ন প্যারামিটার। দীর্ঘমেয়াদি কাজ, জটিল সফটওয়্যার তৈরি এবং বহু ধাপে যৌক্তিক বিশ্লেষণে সক্ষম মডেলটি। অন্যদিকে, অ্যাপলের এমএলএক্স ফ্রেমওয়ার্ক অ্যাপল সিলিকনভিত্তিক ডিভাইসে এআই মডেল চালানো সহজ করে। এ উদ্যোগের ফলে ব্যক্তিগত কম্পিউটারেই শক্তিশালী এআই ব্যবহারের সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে স্থানীয়ভাবে এআই চালানোর মাধ্যমে তথ্যের গোপনীয়তা, খরচ ও প্রযুক্তির ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ নিয়েও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মেটা-অ্যাপলের এআই জোট

মেটা-অ্যাপলের এআই জোট

ইউটিউবে আসছে অডিওবুক

ইউটিউবে আসছে অডিওবুক

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম