Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

হোয়াটসঅ্যাপে অন্য নম্বরে চ্যাট স্থানান্তর

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হোয়াটসঅ্যাপে অন্য নম্বরে চ্যাট স্থানান্তর

Advertisement

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ নিরাপত্তা নীতিমালা ইস্যুতে জনপ্রিয়তা হারিয়েছে।

এ কারণে অনেক ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপের বিকল্প প্ল্যাটফরমে যোগ দেয়। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তরের সুযোগ পাবে ব্যবহারকারীরা। এরই মধ্যে ফিচারটি নিয়ে কাজও শুরু হয়েছে। ওয়াবেটাইনফোর বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, ভিন্ন ফোন নম্বরে চ্যাট স্থানান্তর করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এ সম্পর্কিত একটি ফাংশনও নজরে এসেছে ওয়াবেটাইনফোর। আশা করা হচ্ছে, পরবর্তী আপডেটে এ ফিচার সবার জন্য উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগইন করলে শুরুতে ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তরের ফিচারটি চোখে পড়বে। তখন এ সুযোগ গ্রহণ না করলে পরবর্তীতে আর চ্যাট স্থানান্তর করা যাবে না। এ সম্পর্কে হোয়াটসঅ্যাপের নির্দেশনা থাকবে এমন- এই স্টেপ স্কিপ করলে পরবর্তীতে আর চ্যাট স্থানান্তর করতে পারবেন না। ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তর করার সঙ্গে সঙ্গে ভিডিও এবং ছবিও স্থানান্তর করতে পারবেন ব্যবহারকারীরা। ঠিক কবে ফিচারটি চালু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

হোয়াটসঅ্যাপ

Advertisement

আরও পড়ুন

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মেটা-অ্যাপলের এআই জোট

মেটা-অ্যাপলের এআই জোট

ইউটিউবে আসছে অডিওবুক

ইউটিউবে আসছে অডিওবুক

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম