Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

আরও একটি এলিট ক্লাব সদস্য বাংলাদেশ

দেশি মুদ্রায় কেনা যাবে ডোমেইন

Advertisement

Icon

প্রকাশ: ২৪ মে ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশি মুদ্রায় কেনা যাবে ডোমেইন

প্রতীকী ছবি।

Advertisement

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের রেশ কাটতে না কাটতে বাংলাদেশের নাম আরেকটি এলিট ক্লাবের তালিকায়। ডোমেইন বিক্রিতে ইন্টারনেট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইক্যানের (দ্য ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস) নিবন্ধিত সদস্য হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার শুরুর পর থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হচ্ছে বিদেশি কোম্পানির মাধ্যমে। লাখ লাখ ডোমেইন ব্যবহারকারী এত বছর দেশীয় কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পেরে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করেন। কিন্তু এখন থেকে সরাসরি টাকাতেই পরিশোধ করা যাবে।

দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে একই সঙ্গে দেশের টাকা দেশেই রাখা সম্ভব হবে। এটিই বাংলাদেশের প্রথম কোনো কোম্পানি হিসেবে আইক্যানের রেজিস্ট্রার স্বীকৃতি পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটি স্বতন্ত্রভাবে ডোমেইন বিক্রি করতে পারবে।

সাধারণত বাংলাদেশের ডোমেইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো রিসেলার বা থার্ড পার্টি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দেয়। আইক্যানের সদস্য হওয়াতে ইনোভেডিয়াস সরাসরি ডোমেইন বিক্রি করতে পারবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান জানান, রেজিস্ট্রার প্রক্রিয়াটি শেষ করার রাস্তা সহজ ছিল না। এক বছরেরও বেশি সময় ধরে হাজার রকম প্রশ্নের উত্তর, টেকনিক্যাল টিমের ইন্টারভিউ, নানা রকম কন্ট্রাক্ট সাইন ও পরিচালনার পারদর্শিতার পরীক্ষা দেয়ার পর কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থান পরিষ্কার করতে হয়েছে।

এছাড়া পূর্বের অভিজ্ঞতা, ২৪ ঘণ্টা কাস্টমার সার্ভিস দেয়ার পরিকল্পনাসহ বিবিধ বিষয়কে নিশ্চিত করতে হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা দ্রুত প্যানেলসহ যাবতীয় টেকনিক্যাল ও মার্কেটিং প্ল্যানের শেষ পর্যায়ে।

জুনের শুরুতেই আমরা বাংলাদেশি রিসেলার ব্যবসায়ীদের নিয়ে বসব এবং একে একে রিসেলার প্রদান করব। তখন সাধারণ ব্যবহারকারীদেরও আমরা উৎসাহিত করব আমাদের রিসেলারদের থেকে ডোমেইন রেজিস্ট্রেশনের।

এছাড়া রিসেলাররা এখন সহজেই ব্যাংকিং কিংবা বিভিন্ন দেশীয় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। ক্যাশ ও ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়ার ব্যবস্থা উন্মুক্ত থাকবে বলেও জানান প্রতিষ্ঠানটির পরিচালক।

প্রতিষ্ঠানটি জুনের প্রথম সপ্তাহ থেকে ডোমেইন বিক্রির সেবা শুরু করবে। প্রাথমিক অবস্থায় ইনোভেডিয়াস থেকে ৮০০ টপ লেভেলের ডোমেইন কেনা যাবে। এ প্রসঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি প্রথমে ৮০টিরও বেশি জিটিএলডি নিয়ে শুরু করবে এবং পর্যায়ক্রমে ৮০০ জিটিএলডি অন্তর্ভুক্ত করবে যেন কোনো বাংলাদেশি ব্যবহারকারীকে বিদেশি প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে না হয়।

-আইটি ডেস্ক

Advertisement

ডোমেইন দেশি মুদ্রা

Advertisement

আরও পড়ুন

সিটিজে-ওপাসের সেমিনার এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করছে গ্রিস

শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করছে গ্রিস

ডেলের সেরা সার্ভার পার্টনার স্মার্ট

ডেলের সেরা সার্ভার পার্টনার স্মার্ট

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম