Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

আরও ‘স্মার্ট’ হচ্ছে অ্যাপলের সিরি

Advertisement

Icon

প্রকাশ: ২৪ মে ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এআই অ্যাসিস্টেন্ট সিরি’র আপগ্রেড আনতে যাচ্ছে অ্যাপল। মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির এ বছরের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসিতে সিরির নতুন এই আপগ্রেড ঘোষণা করা হতে পারে। ৪ জুন শুরু হতে যাচ্ছে ডব্লিউডব্লিউডিসি ২০১৮। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রযুক্তি পণ্য সম্পাদক টড হ্যাজেলটন সিরির কাছে ডব্লিউডব্লিউডিসি নিয়ে জানতে চান। জবাবে সিরি জানায়, ‘আমি গর্ব করতে চাই না, তবে আমি আরও বেশি স্মার্ট হচ্ছি। এটা অবশ্যই আমি রাত জেগে যে পড়াশোনা করেছি তার কারণে।’ এআই অ্যাসিস্টেন্টে ঠিক কী ধরনের আপগ্রেড আনা হবে তা জানায়নি সিরি। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে গুগল অ্যাসিস্টেন্ট এবং অ্যামাজন অ্যালেক্সার সঙ্গে সামঞ্জস্য আনবে অ্যাপল। অন্যান্য এআই অ্যাসিস্টেন্টের তুলনায় ব্যবহারকারীর প্রশ্নের উত্তর বাছাই করার ক্ষেত্রে কম নিখুঁত সিরি। আর অন্যান্য অ্যাসিস্টেন্টের মতো কথপোকথন চালিয়ে যেতে পারে না এটি। সরাসরি উত্তর দেয়ার বদলে গ্রাহকের জন্য ওয়েব সার্চ চালানোর প্রবণতাও বেশি সিরির। অন্যদিকে অ্যাপল পোস্টের পক্ষ থেকে সিরির কাছে ডেভেলপার সম্মেলন নিয়ে জানতে চাইলে এআই অ্যাসিস্টেন্টটি জানায়, ডেভেলপার সম্মেলনে আমি নতুন কণ্ঠ পাচ্ছি। সিরিতে আপগ্রেডের পাশাপাশি এবারের ডাব্লিউডাব্লিউডিসি-তে আইওএস ১২, ম্যাকওএস, টিভিওএস এবং ওয়াচওএস-এর নতুন সংস্করণের ঘোষণা দিতে পারে অ্যাপল। -আইটি ডেস্ক

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিটিজে-ওপাসের সেমিনার এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করছে গ্রিস

শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করছে গ্রিস

ডেলের সেরা সার্ভার পার্টনার স্মার্ট

ডেলের সেরা সার্ভার পার্টনার স্মার্ট

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম