Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

জুমে একাধিক আপডেট

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুমে একাধিক আপডেট

ফাইল ছবি

Advertisement

ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম চলতি সপ্তাহে একাধিক আপডেট প্রকাশ করেছে। এসব আপডেটের একটি টুইচের ভিডিও সহজ করা। ভিডিও লাইভ স্ট্রিমিং সার্ভিস টুইচে নতুন ইন-অ্যাপ ইন্টেগ্রেশনের মাধ্যমে মিটিং পরিচালনা আরও সহজ করা হয়েছে। এ প্রসঙ্গে জুম জানিয়েছে, গ্রাহকদের তাদের কমিউনিটির মধ্যে কনটেন্ট শেয়ারিং প্রক্রিয়াকে হালনাগাদ করা এবং তাদের পরিধি আরও বৃদ্ধিতে সাহায্য করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে।

টুইচের নতুন সুবিধাটি পাওয়ার জন্য জুমের ইভেন্ট কন্ট্রোল চালু করে ‘লাইভ অন টুইচে’ ক্লিক করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে লগইন করতে হবে অথবা প্রবেশাধিকার দিতে হবে। এরপর একটি স্ট্রিম টাইটেল দেওয়ার পর ‘গো লাইভে’ ক্লিক করতে হবে। এরপর একটি জুম নোটিফিকেশন আপনার সেশনটি নিশ্চিত করবে। জুম বলেছে, ‘অ্যাকাউন্টের মালিক এবং এডমিনরা এভাবে তাদের হোস্টদের টুইচে সরাসরি মিটিং পরিচালনার অনুমোদিত দেয়।’ জুম সাপোর্টের দেওয়া তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা যারা জুমে দেখছেন এবং টুইচে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে সর্বোচ্চ ২০ সেকেন্ডের ভিডিও এবং অডিও ল্যাগ থাকতে পারে। অন্যরা কিভাবে আপনার লাইভস্ট্রিমটি দেখবে তা নির্ধারণ করার জন্য আপনি ভিডিও লেআউটটি পরিবর্তনও করতে পারবেন।

Advertisement

জুম আপডেট

Advertisement

আরও পড়ুন

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মেটা-অ্যাপলের এআই জোট

মেটা-অ্যাপলের এআই জোট

ইউটিউবে আসছে অডিওবুক

ইউটিউবে আসছে অডিওবুক

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম