Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

বিল গেটসের এআই জ্ঞান অতি সামান্য : ইলন মাস্ক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিল গেটসের এআই জ্ঞান অতি সামান্য : ইলন মাস্ক

Advertisement

এআই প্রযুক্তি সম্পর্কে বিল গেটসের জ্ঞান অতি সামান্য বলে মন্তব্য করেছেন টুইটার চিফ ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে সম্প্রতি এমনই কথা বলেছেন আরেক প্রযুক্তিবিদ টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

মূলত বিল গেটসকে নিয়ে দেওয়া স্যান্ডি কোরির এক টুইটে ইলন মাস্ক এ মন্তব্য করেন। স্যান্ডি কোরি তার টুইটে বিল গেটসের মাইক্রোসফট ও এআই প্রজেক্ট নিয়ে ইতিবাচক পোস্ট করেন। তিনি বলেন, এআই প্রজেক্টের একদম গোড়ার দিকে ২০০৬ সালে বিল গেটসের সঙ্গে আমার মিটিং হয়। তার মতো একজন মানুষের কাছে এআই নিয়ে ইতিবাচক সাড়া পাব কল্পনাও করিনি।

তবে এটিও সত্য, মাইক্রোসফট দীর্ঘমেয়াদি এআই নিয়ে খুব কাছ থেকে কাজ করতে চেয়েছে। মি কোরি প্রায় ৩৬৩৯ শব্দের একটি ব্লগ পোস্ট লিখেন। এর শিরোনাম ছিল ‘এআই যুগের শুরু’। এতে তিনি এআই প্রযুক্তিকে আরেক মানবিক বিপ্লবের সঙ্গে তুলনা করেন। পাশাপাশি বিল গেটসের কথাও বলেন।

গেটস কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও এডুকেশন সংক্রান্ত বিষয়েও এআই ব্যবহারে পক্ষে ছিলেন বলেন জানান মি কোরি। এ পোস্টেই টুইটার সিইও ইলন মাস্ক মন্তব্য করেন, বিল গেটসের সঙ্গে শুরুর দিকের মিটিংয়ের কথা মনে পড়ছে। তখন এআই সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই সামান্য। এখনো তাই আছে।

এদিকে ফরচুনের প্রতিবেদন অনুসারে ইলন মাস্ক ওপেন এআইয়ের সঙ্গে ২০১৫ সাল থেকে কাজ করছিলেন। তিনি এ প্রতিষ্ঠানের শুরুর দিকের একজন বিনিয়োগকারী ছিলেন। ফলে ২০১৬ সালে বিল গেটসের সঙ্গে মিটিংয়ে তিনিও উপস্থিত ছিলেন। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েই বিল গেটসকে খোঁচা দিলেন এ বিলিনিয়র।

পরবর্তীতে টেসলার নিজস্ব এআইয়ের জন্য তিনি ওপেন এআইয়ের প্রজেক্ট থেকে বেরিয়ে আসেন।

Advertisement

বিল গেটস ইলন মাস্ক

Advertisement

আরও পড়ুন

অবসান ঘটল ১৩ বছরের অপেক্ষার জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব

জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব

প্রযুক্তি প্রশিক্ষণ এক্সচেঞ্জকরি টেক একাডেমি

এক্সচেঞ্জকরি টেক একাডেমি

গুগল ম্যাপে বাংলাদেশ লোকাল গাইডদের মিটআপ

লোকাল গাইডদের মিটআপ

জিঅ্যান্ডজিতে সনির নতুন দুই হেডফোন

জিঅ্যান্ডজিতে সনির নতুন দুই হেডফোন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম