Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

জিঅ্যান্ডজিতে সনির নতুন দুই হেডফোন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাইরের কোলাহল এড়িয়ে গান শোনা, দীর্ঘসময় অনলাইনে কথা বলা কিংবা একবার চার্জ দিয়ে কয়েক দিন হেডফোন ব্যবহার করতে চান? ব্যবহারকারীদের এমন চাহিদা মাথায় রেখে বাংলাদেশের বাজারে নতুন দুটি ওয়্যারলেস হেডফোন এনেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। মডেল দুটি হলো ডব্লিউএইচ-সিএইচ৫৩০ ও ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন। এর একটিতে রয়েছে ৫৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, অন্যটিতে নয়েজ ক্যানসেলেশন সুবিধা। বৃহস্পতিবার রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জিঅ্যান্ডজি) শাখায় যৌথভাবে হেডফোন দুটি উন্মোচন করে সনি ও গ্যাজেট অ্যান্ড গিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ কান্ট্রি হেড জশোয়া কোয়েক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদসহ অন্যরা। দুটি মডেলের সঙ্গে রয়েছে ১২ মাসের ওয়ারেন্টি। ডব্লিউএইচ-সিএইচ৫৩০ কিনলে ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা পাওয়া যাবে। ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে থাকছে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অবসান ঘটল ১৩ বছরের অপেক্ষার জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব

জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব

প্রযুক্তি প্রশিক্ষণ এক্সচেঞ্জকরি টেক একাডেমি

এক্সচেঞ্জকরি টেক একাডেমি

গুগল ম্যাপে বাংলাদেশ লোকাল গাইডদের মিটআপ

লোকাল গাইডদের মিটআপ

জিঅ্যান্ডজিতে সনির নতুন দুই হেডফোন

জিঅ্যান্ডজিতে সনির নতুন দুই হেডফোন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম