প্রযুক্তি প্রশিক্ষণ
এক্সচেঞ্জকরি টেক একাডেমি
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে বাড়ছে দক্ষ আইটি কর্মীর চাহিদা। বিশেষ করে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে কম্পিউটার, নেটওয়ার্ক, প্রিন্টার, সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা সমাধানে প্রয়োজন হয় বহুমুখী দক্ষতাসম্পন্ন কর্মী। এ চাহিদা পূরণে রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করেছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। নভেম্বর মাসে শুরু হচ্ছে কোর্সটির প্রথম দুটি ব্যাচ। প্রতিষ্ঠানটির ১৭ বছরের মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে সাজানো হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। এতে শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, সরাসরি প্রযুক্তিপণ্য ও যন্ত্রপাতি ব্যবহার করে হাতে-কলমে কাজ শেখার সুযোগ থাকছে। কোর্সে ডেস্কটপ ও ল্যাপটপ মেরামত, মাদারবোর্ডের ত্রুটি শনাক্ত, উইন্ডোজ ও ম্যাকওএস পরিচালনা, তথ্য পুনরুদ্ধার, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, রাউটার ও ওয়াইফাই কনফিগারেশন, সিসিটিভি এবং স্মার্ট ডিভাইস স্থাপনের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি থাকবে বিদ্যুৎ নিরাপত্তা, ইউপিএস ও আইপিএস ব্যবস্থাপনার পাঠ। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি কর্মক্ষেত্রে যোগাযোগ, দূরবর্তী প্রযুক্তিগত সহায়তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহারের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে চাকরির ধরন বদলে যাচ্ছে। তবে হার্ডওয়্যার স্থাপন, রক্ষণাবেক্ষণ ও বাস্তব সমস্যা সমাধানে দক্ষ কর্মীর প্রয়োজন বাড়বে। এ বিবেচনায় কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ২০ জন করে প্রশিক্ষণার্থী নেওয়া হবে। কর্মদিবসের পাশাপাশি শুক্র ও শনিবারেও ক্লাসের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানা যাবে www.ektabd.com ওয়েবসাইটে।
