Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

ফেসবুকে একটানা ‘স্বপ্নময় সাতসকালের সায়েন্স’ নিয়ে গোলাম রাব্বীর রেকর্ড

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেসবুকে একটানা ‘স্বপ্নময় সাতসকালের সায়েন্স’ নিয়ে গোলাম রাব্বীর রেকর্ড

সুশিক্ষায় স্বপ্নবুনন প্লাটফর্মের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বী

Advertisement

‘মানুষ অভ্যাসের দাস’- প্রবাদ-প্রবচনটি আমরা বাংলা ব্যাকরণে পড়েছি। কিন্তু অভ্যাস যখন উল্টো মানুষের কর্মচারী হয়, তখন কত অবাকই না লাগে..! এই অসাধারণ কাজটি প্রতিদিন ‘স্বপ্নময় সাতসকালের সায়েন্স’ নিয়ে করেছেন সুশিক্ষায় স্বপ্নবুনন প্লাটফর্মের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বী।

তিনি গত বছর ১৯ জানুয়ারি থেকে বিশ্বে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এবং ক্রিয়েটিভ বিষয়গুলো নিয়ে তার ফেসবুকের ওয়ালে দৈনিক লাইভ আড্ডা দিয়েছেন। সম্ভবত এটা বিশ্বরেকর্ডও হতে যাচ্ছে। কেননা একই বিষয় নিয়ে একটানা এতদিন অন্য কেউ লাইভ দেননি।

তিনি জানান, অনেক বাধা-বিপত্তি এসেছে; কিন্তু একদিনের জন্যও লাইভ দেয়া বাদ পড়েনি। ‘স্বপ্নময় সাতসকালের সায়েন্স’ সম্পর্কে গোলাম রাব্বী বলেন, মূলত আমি তিনটি বিষয়কে সামনে রেখে এমন ভিন্নধর্মী আয়োজনটি করার স্বপ্ন বুনি।

প্রথমত, আমরা সবাই প্রবাদ জানি- ‘আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেইকস অ্যা ম্যান, হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ’। তাই সবাইকে সকাল সকাল লাইফস্টাইল সংক্রান্ত বিজ্ঞানময় কনটেন্ট দিয়ে ঘুম থেকে জাগাতে এবং সুন্দরভাবে দিনটা শুরুতে উদ্বুদ্ধ করতে এমন অনলাইন আড্ডা নিয়মিত করছি।

দ্বিতীয়ত, সত্যিকার পরিশ্রমী এবং ভালো মানুষ হতে গেলে, সকালে উঠে সুন্দরভাবে দিনটা শুরু করা উচিত। আর এটা করা খুবই জরুরি। সেজন্যও এমন প্রোগ্রাম এবং বহু কষ্ট সহ্য করে হলেও, প্রতিদিন সকালে সবাইকে সানন্দে ভালো-তথ্যে সমৃদ্ধ করে অভিবাদন জানানো।

তৃতীয়ত: বিশ্ব দরবারে আরেকবার বাংলাদেশকে চেনানো। বিশ্বসেরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ৩৬৫ দিনই ভালো কাজ নিয়ে উপস্থিত হন করো? এমন প্রশ্নেও যেন, লাল-সবুজের এ সোনার বাংলার নাম চলে আসে।

সামনের দিনগুলোতে টিম ড্রিম ডিভাইজার এর সবাইকে নিয়ে এমন স্বপ্নবুনন আরও ইতিবাচকভাবে চলবে।

অন্য যে কেউ ড্রিম ডিভাইজার ফাউন্ডার গোলাম রাব্বী এর টাইম লাইনে গিয়ে এমন সায়েন্সময় সন্দেশ পেতে পারেন প্রতি সকালে https://www.facebook.com/ golam.rabby.739326 এই ঠিকানায়। -আবদুল্লাহ আল মামুন

Advertisement

গোলাম রাব্বী

Advertisement

আরও পড়ুন

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মেটা-অ্যাপলের এআই জোট

মেটা-অ্যাপলের এআই জোট

ইউটিউবে আসছে অডিওবুক

ইউটিউবে আসছে অডিওবুক

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম