Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

মানসিক স্বাস্থ্য

সৃষ্টিশীল নারী নেতৃত্বের তালিকায় পুতুল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সৃষ্টিশীল নারী নেতৃত্বের তালিকায় পুতুল

সায়মা ওয়াজেদ পুতুল

Advertisement

বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তিনি দীর্ঘদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ হিসেবে মানসিক স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির মানসিক স্বাস্থ্যের ওপর পরিচালিত ‘ফাইভ অন ফ্রাইডে’ ব্লগে তালিকাটি তুলে ধরা হয়। মানসিক রোগ অনুধাবন, প্রতিরোধ ও চিকিৎসার উন্নয়নে অগ্রদূত এসব নারীর ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগ বিবেচনায় নিয়ে নামের আদ্যাক্ষরের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে।

সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে অটিজমবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন। তার পরিচালিত সূচনা ফাউন্ডেশন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলে থেকেও কাজ করে যাচ্ছেন।

পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজমের মতো অবহেলিত একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হয়। তার অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশে ‘নিউরো ডেভেলপমেন্ট ডিজেবিলিটি ট্রাস্ট অ্যাক্ট ২০১৩’ পাস হয়।

তার দেয়া পরামর্শের ওপর ভিত্তি করেই জাতিসংঘ বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করে। মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে সায়মা ওয়াজেদকে ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ প্রদান করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার‌্যাবলিতে অটিজমের বিষয়টি তার চেষ্টাতেই সংযুক্ত হয়। সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অটিজম বিষয় ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ব্যারি ইউনিভার্সিটি থেকে ‘স্কুল সাইকোলজি’ বিভাগে বিশেষ ডিগ্রি অর্জন করেন তিনি। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) একজন ট্রাস্টিও তিনি।

Advertisement

পুতুল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম