Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ছোট দেশ বড় অর্জন

বারমুডার প্রথম অ্যাথলেট হিসাবে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন ফ্লোরা ডাফি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছোট দেশ বড় অর্জন

Advertisement

মুখে হাসি, চোখে জল। টোকিও অলিম্পিকের বিজয় মঞ্চে সোনার পদক গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে ফ্লোরা ডাফি। বাজছে বারমুডার জাতীয় সংগীত। ঐতিহাসিক মুহূর্ত। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত মাত্র ৭০ হাজার জনসংখ্যার ছোট দ্বীপরাষ্ট্র বারমুডার প্রথম অ্যাথলেট হিসাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন ডাফি।

মঙ্গলবার মেয়েদের ট্রায়াথলনে ডাফির অভাবনীয় সোনালি সাফল্যে বারমুডাও ইতিহাসের অংশ হয়ে গেল। গ্রীষ্মকালীন অলিম্পিকের ইতিহাসে জনসংখ্যার হিসাবে সোনাজয়ী সবচেয়ে ছোট দেশ বারমুডা।

দেশটির আয়তন মাত্র ৫৩.২ কিলোমিটার। রহস্যপ্রেমীদের কাছে বারমুডা চেনা নাম। বারমুডা অঞ্চলে নাকি জাহাজ, নৌকা বা আকাশপথে যাওয়ার সময় উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, যা ‘বারমুডা ট্রায়াঙ্গল’ রহস্য নামে পরিচিত। বিশেষজ্ঞদের কাছে এগুলো নিছক দুর্ঘটনা হলেও এ নিয়ে অসংখ্য রহস্যোপন্যাস বেরিয়েছে। সেই গালগল্পের বাইরে সোনার মেয়ে ডাফির হাত ধরে এতদিনে ইতিহাসে দাগ কাটার মতো একটা উপলক্ষ্য পেল বারমুডা।

এর আগে অলিম্পিকের আঙিনায় তাদের অর্জন বলতে ছিল একটি ব্রোঞ্জ পদক। সেটিও এসেছিল সেই ১৯৭৬ অলিম্পিকে। দ্বিতীয় পদকের প্রতীক্ষায় ছিল তারা ৪৫ বছর ধরে। অলিম্পিকের অন্যতম কঠিন ইভেন্টে সোনা জিতে সেই অপেক্ষার ইতি টানলেন ৩৩ বছর বয়সি ডাফি। ওদাইবা মেরিন পার্কে সাঁতার, সাইক্লিং ও দৌড় মিলিয়ে হওয়া ট্রায়াথলনে এক ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে বাজিমাত করেন তিনি। ব্রিটেনের জর্জিয়া টেলর-ব্রাউন জিতেছেন রুপা, যুক্তরাষ্ট্রের কেটি জাফারেসের ভাগ্যে জুটেছে ব্রোঞ্জ।

ডাফির জীবনের গল্পটাও কম রোমাঞ্চকর নয়। ২০০৮ বেইজিং অলিম্পিকে ব্যর্থ হয়ে খেলাই ছেড়ে দিয়েছিলেন। একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ নিয়ে শেষ করেন লেখাপড়া। এরপর আবার ফেরেন খেলায়। এবার বাধা হয়ে দাঁড়ায় চোট ও রক্তশূন্যতা। কিন্তু লড়াকু ডাফি হাল ছাড়েননি। স্বামীর কোচিংয়ে সোনা জিতে পেলেন সাধনার শ্রেষ্ঠ পুরস্কার। ডাফির ভাষায়, ‘বাকি জীবনের জন্য অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে গেলাম। আর কিছু না পেলেও চলবে।’

Advertisement

ফ্লোরা ডাফি

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

নরসিংদীর ঐতিহ্য চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

বাস থেকে অর্থ আদায় চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

মান যাচাই করলেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম