Logo
Logo
×

Advertisement

সাহিত্য সাময়িকী

কবিতা

বৃষ্টি ও বাতাস

Advertisement

Icon

মারুফুল ইসলাম

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দমকা বাতাস উড়িয়ে নিয়ে গেল বৈশাখি রাতের শেষ প্রহর

আচমকা বৃষ্টি সিক্ত করে দিয়ে গেল সংযমের সেহরি

বহুমুখী ব্যবহারে যে হৃদয় আজ আর্দ্র হতে ভুলে গেছে যুগান্তরে

বহুমুখী ব্যবহারে যে শরীর এখন আর অভিনতুন স্পন্দনে জাগে না কালেভদ্রেও

তারাও হঠাৎ বিন্দুর অভিসারে সময়কে ঠেলে নিয়ে

যেতে চায় বৃত্তের অভিমুখে

কী স্বপ্ন দেখব আমি

আমি কী দেখব তা দেখেনি যা কেউ কোনোকালে

কী দেখেনি মানুষ এখনো তাহলে

আমি প্রশ্নের উত্তরে কলমধরা হাত বাড়াই

দক্ষিণে সুষুপ্ত পাহাড়ের প্রান্তে এসে আছড়ে পড়ে

নিশিথের নিভৃত সাগর

বৃষ্টি ও বাতাস এসে

আমাকে বার করে আনে ভেতর থেকে

Advertisement

Advertisement

আরও পড়ুন

ধ্রুপদি ঐতিহ্যে নোবেল পুরস্কার পেলেন অ্যান কার্সন

ধ্রুপদি ঐতিহ্যে নোবেল পুরস্কার পেলেন অ্যান কার্সন

পূর্ববঙ্গের ভাষা : পর্ব ১০ মানভাষা গণভাষা

মানভাষা গণভাষা

গোলাম মোস্তফার কাব্যপরিসর

গোলাম মোস্তফার কাব্যপরিসর

গল্প মরা গাঙের ঢেউ

মরা গাঙের ঢেউ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম