Logo
Logo
×

Advertisement

সাহিত্য সাময়িকী

কোথাও ঠিকানা নেই

Advertisement

Icon

রকিবুল হাসান

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যেভাবে এসেছে নেমে পাহাড়ি ঢলের মতো মৃত্যু;

যেভাবে এসেছে উড়ে পাগলা ঝড়ের মতো মৃত্যু;

আমি দ্রুত দেখে নিই- আত্মজার মায়াবী মুখশ্রী

আমি দ্রুত দেখে নিই- ঘর সংসার বুকভরা পাখি।

যেভাবে আসছে ধেয়ে প্রবল স্রোতের মতো মৃত্যু;

যেভাবে বেহুঁশ হয়ে বিদ্ধ হচ্ছে মৃত্যুবিষ;

ভোরের রোদ্দুর পাবো কিনা! সব অভিমান ভেঙে

মাটির শরীর একা; অবেলা এখন বড় বেশি বেলা।

আমার ঘরের কোণে জবাফুল কতো দূর যে এখন!

আপন ঘরের আলো আপন থাকে না ঘরের ভেতর।

এখন শুধুই মৃত্যু চোখে-মুখে ভাসে কবরের ঘাস,

কাফনে কবির শব্দ মনের বাউল মরে থাকে মন ভেঙে।

যেভাবে আসছে ছুটে চারদিক ভেঙে মরণ প্রপাত;

মানব সভ্যতা টেকে কতদিন হিসাবে নতুন অঙ্ক।

রাতের গহিন জাগে দীর্ঘশ্বাসে রাতভর রাতের শরীর;

কোথাও ঠিকানা নেই-মৃত্যুশয্যায় শঙ্কিত পৃথিবী এখন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ধ্রুপদি ঐতিহ্যে নোবেল পুরস্কার পেলেন অ্যান কার্সন

ধ্রুপদি ঐতিহ্যে নোবেল পুরস্কার পেলেন অ্যান কার্সন

পূর্ববঙ্গের ভাষা : পর্ব ১০ মানভাষা গণভাষা

মানভাষা গণভাষা

গোলাম মোস্তফার কাব্যপরিসর

গোলাম মোস্তফার কাব্যপরিসর

গল্প মরা গাঙের ঢেউ

মরা গাঙের ঢেউ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম