শরৎকাল
Advertisement
মুহাঃ আবুল কালাম আজাদ
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাদ্র আশ্বিন শরৎ ঋতু ওড়ে মেঘের ভেলা
মেঘলা আকাশ বৃষ্টি শূন্য ঋতু বদল খেলা।
শরৎকালে গরম বেজায় ফসলের ক্ষেত মরা
চলছে ঋতুর লুকোচুরি শরৎকালে খরা
শরৎকালের গুড়ুম ডাকে আকাশে মেঘমালা
ভাদ্র মাসে বৃষ্টি ভরা কৃষকের খুব জ্বালা।
শরৎকালে সবুজ দেশে শিউলি দেখো ফোটে
খোকা খুকু খুশি মনে সকাল বেলা খোঁটে।
ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ১৯৫৯ সালে জন্ম। গল্পকার, প্রাবন্ধিক, কবি এবং দক্ষ সংগঠক।
প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ, নবচেতনার প্রতীক্ষায়, ছন্দ ছড়ায় যশোর, গল্প গ্রন্থ সোনালি আকাশে কালো মেঘ, গবেষণা গ্রন্থ : কপোতাক্ষের ময়নাতদন্ত, কপোতাক্ষ জনপদের একাল সেকাল। সম্পাদনা করেন বাকড়ার আলো।
