Logo
Logo
×

Advertisement

সাহিত্য সাময়িকী

একটু থামবে কি?

Icon

শ্যামল নাথ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একটু থামবে কি? থামবে কি একটু এমন!

সন্ধ্যা নামে শ্রান্ত দেহে, ঝরে পড়ে পাতা ঝরার মতন;

ভালোবাসা দিয়ে ভালোবাসা পেলে ভুলে যাব তোমার করুণার ঋণ

সেই হাসি, সেই রূপরাশি, বুকে এসে ভাঙে যখন

অনাগত বিরহে তোমার দুয়ারে থামি তখন

থামার তো কথা ছিল না, থেমে যায় জীবন।

একটা জীবন চেয়ে চেয়ে বাধা-ব্যবধানহীন

অর্ধেক তার গেছে ভুলে, অর্ধেক মিশে আছে যমুনার জলে

জল কেবল জল নয়, চোখেতে টলমল;

একটু থামবে কি? একটু থামবে এমন!

যেমন করে আবেগের অক্ষর প্রতিধ্বনি তোলে হৃদয়ের ভেতর

একটু জমবে কি শীতের সুজির পায়েসের মতন

এমন মনে হয়, কেমন মনে হয়, মনে হয় এমন?

তোমার হাতে লেখা ছিল আমার সর্বনাশের দহন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জ্ঞানতত্ত্ব, দর্শন এবং বিজ্ঞান

জ্ঞানতত্ত্ব, দর্শন এবং বিজ্ঞান

শাহেদ আলীর কথাসাহিত্য প্রান্তিক মানুষের জীবনভাষ্য

শাহেদ আলীর কথাসাহিত্য প্রান্তিক মানুষের জীবনভাষ্য

দস্তয়েভস্কির পতন, দহন ও অমর পুনরুত্থান

দস্তয়েভস্কির পতন, দহন ও অমর পুনরুত্থান

চব্বিশের গণ-অভ্যুত্থান ও সমকালীন বাংলাদেশ

চব্বিশের গণ-অভ্যুত্থান ও সমকালীন বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম