Logo
Logo
×

Advertisement

খবর

বান্দরবানে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : আটক ১

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বান্দরবানের হাফেজঘোনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ এক মুক্তিযোদ্ধাকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের হাফেজঘোনায় মুক্তিযোদ্ধা মনির আহম্মদের বাড়ির পাশে একটি নুরানি মাদ্রাসা রয়েছে। কয়েক মাস আগে হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী ওই মাদ্রাসায় ভোরে পড়তে যায়। তখন ওই ছাত্রীকে একা পেয়ে বাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বলে ছাত্রীটিকে ডেকে নিয়ে যান অভিযুক্ত মুক্তিযোদ্ধা। বাসায় নিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে মুক্তিযোদ্ধা ম?নির আহম্মদ। এভাবে ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে ফুঁসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন তিনি। ক’দিন আগে ধর্ষিত ছাত্রী বিষয়টি তার বান্ধবীকে জানালে তা জানাজানি হয়। এ ঘটনায় বান্দরবান সদর থানায় একটি মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাফেজঘোনার কয়েকজন বাসিন্দা জানান, মুক্তিযোদ্ধা মনির আহম্মদ এলাকায় আগেও বিভিন্ন মেয়েকে উত্ত্যক্ত করে ও কুপ্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, ধর্ষণের ঘটনাটি আমরা শুনেছি। অভিযুক্ত ব্যক্তিতে আটক করে থানায় আনা হয়েছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

কসবায় ছাত্রী ধর্ষণ

কসবায় ছাত্রী ধর্ষণ

পুলিশ কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম