কসবায় ছাত্রী ধর্ষণ
অভিযুক্তের দোকান ভাঙচুর
Advertisement
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কসবায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার পর শিশুটিকে ২০ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য বলা হয়। অভিযুক্ত মো. ইয়াসিন মিয়া উপজেলার ইউনিয়নের হাতুড়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মাখু মিয়ার ছেলে এবং তিন সন্তানের জনক। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামের আলামিনের দোকান থেকে রান্নার জন্য সয়াবিন তেল কিনতে যায় শিশুটি। তেল নিয়ে ফেরার পথে অভিযুক্ত তাকে নিজের কাঠের দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে গ্রামের গাজীবাড়িতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। সেখানে অভিযুক্তের স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। অভিযুক্তের ভাতিজা রবিউল ইসলাম বাদৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চললেও বিষয়টির সমাধান হয়নি। পরে ক্ষুব্ধ লোকজন অভিযুক্তের কাঠের দোকানে ভাঙচুর চালান। ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে।
