কলাপাড়ায় গার্মেন্ট কর্মীকে অপহরণের পর ধর্ষণ
পুলিশের সহায়তায় মাকে উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বামী পরিত্যক্ত গার্মেন্ট কর্মী এক সন্তানের জননীকে অপহরণের পর রাতভর ধর্ষণ শেষে ঢাকায় যেতে বাধ্য করা হয়েছে। এমনকি গার্মেন্ট কর্মীর বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যাতে থানা পুলিশকে না জানাতে পারে। এজন্য হত্যারও হুমকি দেয়া হয়। বুধবার বেলা ১১টায় পুলিশ খবর পেয়ে গার্মেন্ট কর্মীর মাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার লোন্দার শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়লের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
