Logo
Logo
×

Advertisement

খবর

সংসদে তথ্যমন্ত্রী

লাখের বেশি প্রচার সংখ্যার দৈনিক পত্রিকা ৪৮টি

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে এক লাখের বেশি প্রচার সংখ্যার জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে ৪৮টি। এর মধ্যে আটটির প্রচার সংখ্যা দুই লাখের বেশি। এগুলো হল- যুগান্তর, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল ও সংবাদ। মঙ্গলবার জাতীয় সংসদে বেনজির আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৭৭টি। এর মধ্যে জাতীয় বাংলা দৈনিক ২১৮টি, আঞ্চলিক বাংলা দৈনিক ২৯৩টি এবং ইংরেজি দৈনিক ৪০টি। মন্ত্রীর তথ্য অনুযায়ী, লাখের ওপরে প্রচার সংখ্যার অন্যান্য বাংলা দৈনিকের মধ্যে রয়েছে- ভোরের কাগজ, আমাদের নতুন সময়, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আমার বার্তা, আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, নবচেতনা, ঢাকা প্রতিদিন, বর্তমান, মুক্ত খবর, আজকালের খবর, আজকের বিজনেস বাংলাদেশ, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, জনবাণী, সকালের সময়, হাজারিকা প্রতিদিন, স্বাধীন বাংলা, সংবাদ প্রতিদিন, ভোরের দর্পণ, সময়ের আলো, যায়যায়দিন, আমার সময়, লাখো কণ্ঠ, গণমুক্তি, বাংলাদেশের আলো, শেয়ার বিজ কড়চা, খবর ও সমাজ সংবাদ।

৫০ হাজারের বেশি প্রচার সংখ্যার আঞ্চলিক পত্রিকার মধ্যে শীর্ষে বরিশালের আজকের বার্তা (৮০ হাজার ৫০)। এছাড়া বগুড়ার করতোয়া, চট্টগ্রামের পূর্বকোণ ও আজাদী, বগুড়ার চাঁদনীবাজার এবং বরিশালের আজকের পরিবর্তন। প্রচার সংখ্যায় শীর্ষ দশে থাকা ইংরেজি দৈনিকের মধ্যে রয়েছে- ডেইলি স্টার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ঢাকা ট্রিবিউন, ইনডিপেনডেন্ট, অবজারভার, বাংলাদেশ পোস্ট, এশিয়ান এজ, ডেইলি ট্রাইব্যুনাল ও বাংলাদেশ টুডে।

হাবিবর রহমানের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ অনুযায়ী, টেলিভিশনে বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা সংক্রান্ত কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই। এ ধরনের প্রচারের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টায় বাদীর নারাজি আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

মাউশি রংপুর অফিস উপপরিচালককে শাস্তিমূলক বদলি

উপপরিচালককে শাস্তিমূলক বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম