Logo
Logo
×

Advertisement

খবর

অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২

Advertisement

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে গিয়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস বেলা ১১টায় নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকায় পৌঁছে। এ সময় একটি ট্রাক ভৈরব ব্রিজের বাইপাস সড়ক থেকে যশোর-খুলনা মহাসড়কে ওঠার সময় ট্রেনের ধাক্কা খায়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে। ট্রাকচালক আনিস কাজী ও হেলপার সাইফুল সরদার গুরুতর আহত হন। তাদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসক খুমেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। দুর্ঘটনার প্রায় ১ ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মো. মহসীন রেজা জানান, ট্রাকচালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

উলটো পথে যাত্রা বাইকে ট্রাকের ধাক্কায় ৩ বন্ধু নিহত

বাইকে ট্রাকের ধাক্কায় ৩ বন্ধু নিহত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু হাসপাতালে ১২৯৯

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু হাসপাতালে ১২৯৯

বোদা এলজিইডি ঘুসের টাকাসহ প্রকৌশলী আটক, মুচলেকায় মুক্ত

ঘুসের টাকাসহ প্রকৌশলী আটক, মুচলেকায় মুক্ত

নামাজ পড়া নিয়ে বিরোধ আখাউড়ায় ভাঙা হলো মসজিদ, উত্তেজনা

আখাউড়ায় ভাঙা হলো মসজিদ, উত্তেজনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম