ইউল্যাবে ‘স্প্রিং ওরিয়েন্টেশন ২০২১’ অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বৃহস্পতিবার অনলাইনে ‘স্প্রিং ওরিয়েন্টেশন ২০২১’ আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। মূল আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন ওয়ালটন গ্রুপের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান ইউল্যাবের পরিচিতি তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি।
