Logo
Logo
×

Advertisement

খবর

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

ওসি প্রত্যাহার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষের পর রোববার পাবনার বেড়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে যে কোনো সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়াতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে ওই সংঘর্ষের পর বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ?শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার আবু আশ্রাফ।

সূত্র জানায়, শনিবার সকাল থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। দুপুর থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো পৌর এলাকায়। এতে অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া থানার সামনে গিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামসুল হক টুকুর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর জেরে শনিবার সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া ওই এলাকায় থানায় রেগুলার ফোর্সের সংখ্যার চেয়ে তিনগুণ পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

রোববার সরেজমিন দেখা যায়, মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকিসহ টহল জোরদার করেছে পুলিশ। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিন জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, আহত কিশোর জিসান ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। সংঘর্ষের সময় ক্রসে পড়ে ছেলেটির মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে সংজ্ঞাহীন অবস্থায় রাতে ঢাকায় পাঠানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম