Logo
Logo
×

Advertisement

খবর

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবসার (৪০) নামে এক আসবাবপত্র ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে এ ঘটনা ঘটে। আহত আবসার উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার শেফায়েত হোসেন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তেমুহনী বাজারে নিজের আসবাবপত্রের দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন আবসার। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত উত্তর দিক থেকে এসে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দক্ষিণ দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আবসারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আবসার পুলিশের তথ্যদাতা হিসাবে কাজ করতেন। এ কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে।

চট্টগ্রাম (হাটহাজারী-ফটিকছড়ি) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি পুলিশের তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করতেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম