Logo
Logo
×

Advertisement

খবর

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন। তিনি জানান, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আসনসংখ্যা নিয়ে দু-একদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা হতে পারে। এরপর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব সরকারি মেডিকলে কলেজের আসন পুনর্বিন্যাস করে। সেখানে ৩৭টি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ আসনের তথ্য জানানো হয়, যা আগে ছিল ৫ হাজার ৩৮০। আর দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ছিল ৬ হাজার ২৯৩টি। এর মধ্যে মন্ত্রণালয় ১০টিতে আসন কমিয়েছে, দুটি মেডিকেল কলেজে আসন বাড়িয়েছে এবং বাকিগুলোয় আসন ঠিক রাখা হয়েছে। ফলে বেসরকারি মেডিকেলে বর্তমান আসন কমেছে ২৯২টি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম