Logo
Logo
×

Advertisement

খবর

আসামির জবানবন্দি

রংপুরে মৃত্যুর আগে দুই বোনই ধর্ষণের শিকার

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রংপুরে মৃত্যুর আগে দুই বোনই ধর্ষণের শিকার

Advertisement

রংপুরে আড়াই বছর আগে আত্মহত্যা করে মারা যাওয়া দুই বোনই ধর্ষণের শিকার হয়েছিলেন। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মেরাজুল ইসলাম বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সে জানায়, দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে দুজনকেই ধর্ষণ করে সে। পরে বিষয়টি দুই বোনের কাছে জানানানি হলে তারা একসঙ্গে আত্মহত্যা করে।

ময়নাতদন্ত রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মিলেছে। পুলিশ সূত্র জানায়, সাদিয়া আকতার অন্নি (১৫) ও লুৎফন নাহার লাতুল (১৪) খালাতো বোন ছিল। তারা নগরীর শেখপাড়ায় বাবা-মায়ের সঙ্গে থাকত। বসিরন নেছা স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়ত তারা। প্রতিবেশী মেরাজুল ইসলাম প্রতারণার মাধ্যমে দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের দুজনকেই সে নিয়মিত ধর্ষণ করত। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি সে দুই বোনকে একইদিন ধর্ষণ করে। এ ঘটনা দুই বোনই দেখে ফেলে। পরে লোকলজ্জায় দুই বোন বিষপানে আত্মহত্যা করে। ময়নাতদন্তে তাদের শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়।

এ ঘটনা তদন্ত করে থানা পুলিশ ব্যর্থ হলে আড়াই বছর আগে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে পিবিআই তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করে। ওই ঘটনায় জড়িত প্রতিবেশী মেরাজুল গ্রেফতার এড়াতে ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হলে পিবিআই তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়। বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রকৃত ঘটনা স্বীকার করে সে। পিবিআই রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

কসবায় ছাত্রী ধর্ষণ

কসবায় ছাত্রী ধর্ষণ

পুলিশ কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম