Logo
Logo
×

Advertisement

খবর

আকস্মিক বন্যা পাঁচ জেলায়

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিলেট, কিশোরগঞ্জসহ পাঁচ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা বৃষ্টির পানির কারণে সুরমা-কুশিয়ারাসহ ৮টি নদীর পানি বিপদসীমার ওপরে চলে গেছে। কোথাও পানি এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, গত কয়েকদিন ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল তথা আসাম, মেঘালয় ও ত্রিপুরার বেশ বৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিলচর, কৈলাশহর বা মনু, চেরাপুঞ্জি, আইজওয়ল এবং শিলংয়ে বৃষ্টির মাত্রা বেশি। বৃষ্টির সেই পানি সিলেট অঞ্চলের বিভিন্ন নদী দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে যায়। তিনি আরও বলেন, তাই ক্ষয়ক্ষতি তেমন একটা হবে না।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সুতং, কংস, কালনী, বাউলাই নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে কালনী নদীর পানি আজমিরিগঞ্জে বিপদসীমার ১২৩ সেন্টিমিটার ওপরে বইছে। কুশিয়ারার পানি শেওলা পয়েন্টে বিপদসীমার ১০৭ সেন্টিমিটার ওপরে বইছে। কুশিয়ারার পানি সবচেয়ে বেশি স্থানে বিপদসীমার ওপরে চলে গেছে।

এফএফডব্লিউসি জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বিদ্যমান আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তবে নেত্রকোনা ও কিশোরগঞ্জে এ পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন কম গণশুনানি ছাড়া জ্বালানির দাম বাড়ানোয় প্রশ্ন

গণশুনানি ছাড়া জ্বালানির দাম বাড়ানোয় প্রশ্ন

সাড়ে ৭ কোটি টাকার পণ্যে শুল্ক ফাঁকি বেনাপোলে খালাস প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

বেনাপোলে খালাস প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

বগুড়ায় চোর সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা

বগুড়ায় চোর সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা

এসপির সঙ্গে কথোপকথনের অডিও ‘আপনার বিষয়ে নেত্রীকে ভালো রিপোর্ট দেব’

‘আপনার বিষয়ে নেত্রীকে ভালো রিপোর্ট দেব’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম