Logo
Logo
×

Advertisement

খবর

করোনা বাড়লে আবারও লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

করোনা বাড়লে আবারও লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে সরকার আবারও লকডাউন দেওয়ার চিন্তা-ভাবনা করতে পারে। কিন্তু আমরা আর লকডাউন চাই না। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার আরও কঠোর হবে। করোনা নিয়ন্ত্রণে সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শনিবার বিকালে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার প্রতিষেধক হিসাবে মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে। তবে এ ট্যাবলেট টিকার বিকল্প নয়। করোনা আক্রান্তদের মধ্যে যাদের মৃদু সমস্যা দেখা দেবে তারা এ ট্যাবলেট সেবন করতে পারবেন। তিনি বলেন, দেশে টিকার কোনো অভাব নেই। জানুয়ারিতে চার কোটি ডোজ টিকা দেওয়া হবে। ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যায়-আগামী এপ্রিল-মের মধ্যেই সাড়ে ১২ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে এক লাখ ও যুক্তরাষ্ট্রে চার লাখ মানুষ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। আমাদের দেশে এ অবস্থা আমরা দেখতে চাই না। ওমিক্রনের হানা থেকে বাংলাদেশের অবস্থা ভালো। তিনি বলেন, দেশে সংক্রমণের হার যেভাবে বাড়ছে তাতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমরা আরও কঠোর হব। দেশকে সুরক্ষিত রাখতে সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহারে সংক্রমণের ঝুঁকি প্রাথমিকভাবে কমাবে।

মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক, জেলা প্রশাসক মুহম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, পৌর মেয়র রমজান আলী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

করোনা লকডাউন

Advertisement

আরও পড়ুন

ভাটারায় বাসের রেষারেষি প্রাণ হারাল হেলপার

ভাটারায় বাসের রেষারেষি প্রাণ হারাল হেলপার

পাবিপ্রবিতে র‌্যাগিং ৭ শিক্ষার্থী বহিষ্কার ২ জনকে জরিমানা

৭ শিক্ষার্থী বহিষ্কার ২ জনকে জরিমানা

কিষোয়ান কারখানায় জব্দ ১৬৮১ বস্তা গম অবৈধ

কিষোয়ান কারখানায় জব্দ ১৬৮১ বস্তা গম অবৈধ

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম