চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
গ্রেফতার ৪
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে চুরির অভিযোগে ইমন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন-আব্দুর রহমান জিসান, ইয়াছিন আরাফাত, হাসান ও মো. মিজানুর রহমান। তারা সবাই বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তুহারা বস্তির বাসিন্দা।
পুলিশ জানায়, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে প্রথমে ইমনকে আটক করা হয়। পরে তাকে মারধর করে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের মুখে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ইমনের ফুপু ও ছেলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের ফুপু রেহানা বেগম বাকলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
বাকলিয়া থানার ওসি মো. শাহীনূর আলম জানান, ‘মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।’
