Logo
Logo
×

Advertisement

খবর

ভাটারায় বাসের রেষারেষি প্রাণ হারাল হেলপার

চার স্থানে ঝরল আরও ৪ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর ভাটারায় দুই বাসের রেষারেষিতে প্রাণ হারিয়েছেন এক চালকের সহকারী। বুধবার বিকালে ভাটারার নতুনবাজার যাত্রী ছাউনির সামনে রাইদা পরিবহণের চাপায় এ দুর্ঘটনা ঘটে। তবে জানাজানি হয় বৃহস্পতিবার। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে আরও চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে হবিগঞ্জে বাইক আরোহী, জয়পুরহাটে চালক, নোয়াখালীতে শিশু ও নরসিংদীতে অটোরিকশা যাত্রী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : নিহত শিশির মিয়া ভিক্টর পরিবহণের বাসের হেলপার। বাড্ডাগামী রাইদা পরিবহণ ও ভিক্টর পরিবহণের দুই বাস রেষারেষি শুরু করে। একসময় রাইদা পরিবহণের বাস ভিক্টর পরিবহণের বাসকে একপাশ দিয়ে চাপ দিয়ে এগোতে যায়। এ সময় ভিক্টর বাসের দরজায় থাকা হেলপার শিশির মিয়া দুই বাস চাপায় ঘটনাস্থলেই মারা যান। শিশির গাজীপুরের টঙ্গীর নজরুল ইসলামের ছেলে।

মাধবপুর (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে। শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটরসাইকেলে রওয়ানা হন খালেক। পথে অলিপুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন।

জয়পুরহাট : জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে চালক বিকাশ চন্দ্র কর্মকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নতুনহাট কড়াই ফ্যাক্টরি মোড়ে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার পাড়ার বাবলু কর্মকারের ছেলে।

চাটখিল (নোয়াখালী) : চাটখিল উপজেলায় মাইক্রোবাসচাপায় শিশু শিক্ষার্থী মেহরাজের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সে দুর্ঘটনার কবলে পড়ে। মেহরাজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিজয় নগর এলাকার মেজবাহ উদ্দিনের ছেলে।

রায়পুরা (নরসিংদী) : রায়পুরায় দুই অটোরিকশার সংঘর্ষে যাত্রী উজ্জ্বল শীলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলাকায়। উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভাটারায় বাসের রেষারেষি প্রাণ হারাল হেলপার

ভাটারায় বাসের রেষারেষি প্রাণ হারাল হেলপার

পাবিপ্রবিতে র‌্যাগিং ৭ শিক্ষার্থী বহিষ্কার ২ জনকে জরিমানা

৭ শিক্ষার্থী বহিষ্কার ২ জনকে জরিমানা

কিষোয়ান কারখানায় জব্দ ১৬৮১ বস্তা গম অবৈধ

কিষোয়ান কারখানায় জব্দ ১৬৮১ বস্তা গম অবৈধ

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম