নতুন পাঠ্যবই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলেমদের সাক্ষাৎ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নতুন শিক্ষাক্রমের অসঙ্গতি বিষয়ে আলেমদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর নেতৃত্বে ৫ সদস্যের এ প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে মাদ্রাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন, সাধারণ বিষয়সংখ্যা কমিয়ে ১০০০ নম্বর নির্ধারণ, স্বকীয়তা রক্ষা, পাঠ্যপুস্তক সংশোধনসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন আলেমরা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, নতুন শিক্ষাক্রমের যে পাঠ্যপুস্তক এসেছে তা নিয়ে দেশের সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। এসব পাঠ্যপুস্তকে ইসলামি বিশ্বাস, আদর্শ, ইতিহাস ও ঐতিহ্যকে পাশ কাটিয়ে ভিনদেশি কৃষ্টি-কালচার তুলে ধরা হয়েছে। এ বিষয়গুলো আমরা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেছি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, তারা কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্কুল ও মাদ্রাসার বিভিন্ন পাঠ্যপুস্তকে মুসলিম সভ্যতার গৌরব না থাকার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
