Logo
Logo
×
   

Advertisement

খবর

নবনির্বাচিত ৬ সংসদ সদস্য শপথ নিলেন

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শপথ নিয়েছেন উপনির্বাচনে বিজয়ী ছয় সংসদ সদস্য। বুধবার বিকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়ান।

শপথ গ্রহণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের একেএম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র)।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেখানে উপস্থিত ছিলেন-জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, মো. মুজিবুল হক চুন্নু, শিরীন আখতার, ফখরুল ইমাম, সামিল উদ্দিন আহমেদ শিমুল, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং ফেরদৌসী ইসলাম।

বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করায় চলতি সংসদের ৭টি আসন শূন্য হয়। এর মধ্যে ৬টি আসনে গত ১ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি একটি সংরক্ষিত নারী আসনে দ্রুতই উপনির্বাচন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম