Logo
Logo
×

Advertisement

খবর

কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চার বছর পর নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসাবে ভাষণ দেবেন। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। হাফিজুর রহমান লিকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে আমরা মাঠটি পরিদর্শন করেছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী ২০১৮ সালের ১২ ডিসেম্বর উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় ভাষণ দিয়েছিলেন। এরপর করোনা মহামারির কারণে কোটালীপাড়ায় আসতে পারেননি। তবে তিনি প্রতিনিয়ত এখানের রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে কোটালীপাড়াবাসীর খোঁজখবর নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন পরে কোটালীপাড়ায় আসবেন। তার এই আগমনের সংবাদ শুনে আমরা আনন্দিত। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর মাঝে উদ্দীপনা বিরাজ করছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

কসবায় ছাত্রী ধর্ষণ

কসবায় ছাত্রী ধর্ষণ

পুলিশ কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম