Logo
Logo
×

Advertisement

খবর

সামিট, মিতসুবিশি এবং জিই’র সবচেয়ে বড় বেসরকারি এফডিআই ঘোষণা

Advertisement

Icon

প্রকাশ: ১২ জুলাই ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (আইপিপি) সামিট কর্পোরেশন, জিই (জেনারেল ইলেকট্রিক কোম্পানি) এবং মিতসুবিশি কর্পোরেশন তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের (এফডিআই) ঘোষণা করে বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ১৩ মার্চ সিঙ্গাপুরে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মিতসুবিশির সঙ্গে সামিটের জয়েন্ট ভেঞ্চারের চুক্তির ধারাবাহিকতার অংশ এটা। জিই ৬০০ মেগাওয়াটের চারটি মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ২,৪০০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পের ইকিউইটি এবং প্রযুক্তির অংশীদার। মিতসুবিশি পুরো প্রকল্পের অংশীদার হবে।

এফডিআই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীরবিক্রম), বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কাইকাউস, জ্বালানি বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বিপিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ প্রমুখ। সামিটের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, সরকারের ভিশন ২০২১ এবং ২০৩০ বাস্তবায়নে সামিট, জিই এবং মিতসুবিশির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বড় বেসরকারি বৈদেশিক বিনিয়োগ আনা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম