Logo
Logo
×

Advertisement

খবর

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

ছেঁউড়িয়ায় ভক্ত-অনুরাগীর ঢল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে আজ বসছে সাধুসঙ্গ ও গ্রামীণ মেলা। তিন দিনের এ আয়োজন ঘিরে দেশ-বিদেশের সাধু-গুরু ও ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে লালনের আখড়াবাড়ি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে গুরুগৃহে শিশুদের কণ্ঠে চর্চা হচ্ছে লালনের গান ও মানবিক দর্শন। গানের সুরে সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে লালনচর্চার বিস্তার ঘটাচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া : আজ বেলা ৩টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মূল আলোচক হিসাবে থাকবেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুন নবী। আলোচনা শেষে বিকাল ৫টায় শুরু হবে লালনসংগীতের আসর, যা সারা রাত চলবে।

শুক্রবার আখড়াবাড়ি ঘুরে দেখা যায়, সাধু-গুরুরা ছোট ছোট আস্তানা গড়ে অবস্থান নিয়েছেন। লালন একাডেমির মাঠে বসেছে কয়েকশ দোকান। উৎসব ঘিরে এবার মাদক সেবন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। মূল মাজার ও আশপাশের এলাকায় যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান জানান, দুর্গাপূজার ছুটির কারণে এবার মানুষের চাপ বাড়তে পারে। দুই আয়োজনের চাপ সামলে সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : উপজেলার কলেজপাড়ায় শান্তনালয় গুরুগৃহে প্রতি শুক্র ও শনিবার বসে লালনচর্চার আসর। বেসরকারি সংস্থা মায়ের তরীর পরিচালনায় গুরু পূর্ণ চন্দ্র ও রাজু আহমেদের কাছে বিনা বেতনে গান শিখছে ছিদরাতুল মুনতাহা মুন, সামিউল ইসলাম শানী, দিবা মনি সরকার, তন্ময় মোহন্ত তীর্থ, পূজা মনি রায়সহ কয়েকজন শিশু। গানের পাশাপাশি তারা জানছে লালনের জীবন, দর্শন ও মানুষে মানুষে ভেদাভেদ না করার শিক্ষা।

সংগঠনের গুরু নারায়ণ রায় বলেন, শিশুদের শেকড়ের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে লালন, বাউল ও লোকগানের চর্চা জরুরি। সংগঠক ইউসুফ আলমগীরের মতে, লালনকে শুধু ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সীমাবদ্ধ রাখলে তার দর্শনের ব্যাপ্তি পূর্ণতা পায় না। নির্বাহী পরিচালক সুজন বেদ জানান, ভবিষ্যতে লোকসংগীত ইনস্টিটিউট, ডিজিটাল আর্কাইভ ও প্রবীণ লোকশিল্পীদের জন্য আশ্রয়স্থল গড়ার পরিকল্পনা রয়েছে মায়ের তরীর। কুড়িগ্রাম লালন একাডেমির সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক বলেন, লালনের গান বাংলার মানুষের মানবিক চেতনার গুরুত্বপূর্ণ ধারক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম