Logo
Logo
×
   

Advertisement

খবর

ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী

Advertisement

Icon

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স ২০২৩/২ বুধবার শেষ হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ কোর্সে সংসদ-সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং করপোরেট নেতাসহ ৩১ জন ফেলো অংশ নেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য সব ফেলোকে আন্তরিকভাবে অনুরোধ করেন। আইএসপিআর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম