Logo
Logo
×
   

Advertisement

খবর

প্রধানমন্ত্রী কাল কোটালীপাড়ায় যাচ্ছেন

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাল তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসছেন। এদিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক কর্মিসভায় বক্তব্য দেবেন। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মিসভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরে আরও দুবার কোটালীপাড়ায় এসেছিলেন।

কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের আগমনটি একটু ব্যতিক্রম। এই নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের পর আমরা আচরণবিধি মেনে নির্বাচনি প্রচার শুরু করব। এ প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় যোগ দেবেন। এজন্য কোনো ব্যানার, ফেস্টুন বা তোরণ নির্মাণ করা হয়নি। আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই এই কর্মিসভাটি করব। কর্মিসভা থেকে প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ব্যাপারে যে নির্দেশনা দেবেন আমরা তা মেনে চলব।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে কোটালীপাড়া উপজেলা সদর ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম