Logo
Logo
×

Advertisement

খবর

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

বিনা বেতনে পড়ার সুযোগ পেলেন ৪০ ফিলিস্তিনি শিক্ষার্থী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফিলিস্তিনের ৪০ মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া তাদের আবাসিক সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হবে। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন। বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ফিলিস্তিনের আগ্রহী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেওয়ার বিষয়ে অনুরোধ জানান। এদিকে গাজার অধিবাসীদের ওপর ইসরায়েলি সেনার বর্বর হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। বাংলাদেশিরা ফিলিস্তিনের জনগণের প্রতি সবসময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তরুণ ও কিশোরসহ সড়কে ঝরল ৯ প্রাণ

তরুণ ও কিশোরসহ সড়কে ঝরল ৯ প্রাণ

মা ইলিশ রক্ষায় একদিনে আটজনের কারাদণ্ড

মা ইলিশ রক্ষায় একদিনে আটজনের কারাদণ্ড

মালামাল না পেয়েই ২০ লাখের বিল তৈরি ববির

মালামাল না পেয়েই ২০ লাখের বিল তৈরি ববির

ভালোবাসার টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ী সন্তানসহ সিমিকে আপন করে নিলেন মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন মিকাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম