Logo
Logo
×

Advertisement

খবর

জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নেতাদের শ্রদ্ধা

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির নেতারা। শনিবার দুপুরে নবনির্বাচিত সভাপতি এসএম মান্নান কচির নেতৃত্বে কমিটির সদস্যরা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেতারা বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। নবনির্বাচিত কমিটির নেতারা এ সময় সুরা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা উত্তর আওয়ামী লীগের শিল্প বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সংসদ-সদস্য খসরু চৌধুরী, সিনিয়র সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, এমডি নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হাইকোর্টের আদেশ স্থগিত ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে

সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই মিশনকে নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সেই মিশনকে নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বোয়ালমারীতে তৌহিদি জনতার বাধা উপেক্ষা করে নৌকাবাইচ

বোয়ালমারীতে তৌহিদি জনতার বাধা উপেক্ষা করে নৌকাবাইচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম