Logo
Logo
×

Advertisement

খবর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আরও পাঁচ জেলায় ৫ প্রাণহানি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনাগুলো ঘটে। আরও পাঁচ জেলায় সড়কে প্রাণ হারিয়েছেন ৫ জন। তাদের মধ্যে নারায়ণগঞ্জের বন্দরে যুবক, নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৃদ্ধা, ফেনীতে এসআরবি কর্মকর্তা, ফরিদপুরের ভাঙ্গায় পথচারী ও যশোরের চৌগাছায় স্কুলছাত্র রয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকার সাইফুল ইসলামের মেয়ে মাদ্রাসাছাত্রী মিসতাহা জান্নাত সারা এবং দুই যুবক রঞ্জন বর্মন ও মোস্তাকিম হোসেন মুন। রোববার সদর উপজেলার দেহন এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় নিহত হন সারা। এর আগে শনিবার রাতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে রঞ্জন ও মোস্তাকিম নিহত হন। সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারিগাঁও সাহাপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

বন্দর (নারায়ণগঞ্জ) : নিহত ইউনুছ আলী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের শাহী মসজিদ খালপাড় এলাকার মৃত গফুর খন্দকারের ছেলে। সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচারের দোকানে ঢুকে পড়ায় প্রাণ হারান তিনি। শনিবার রাতে মদনগঞ্জ-মদনপুর সড়কে বন্দরের কল্যান্দী ভাঙা ব্রিজের সামনে দুর্ঘটনাটি ঘটে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : রাস্তা পার হতে গিয়ে কংক্রিটবাহী ট্রাকচাপায় নিহত মনোজা খাতুন কোম্পানীগঞ্জের সিরাজপুরের মৃত সাইদুল হকের স্ত্রী। রোববার একই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফেনী : চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় ট্রাকচাপায় নিহত আলমগীর হোসেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা (ফরিদপুর) : রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় নিহত সমর আলি জামালপুরের ইসলামপুর উপজেলার কোলাচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। রোববার ভাঙ্গা গোলচত্বর হাইওয়ে থানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

যশোর : পিকআপের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী জুবায়ের হোসেন চৌগাছার চাঁদপাড়া গ্রামের আলীম দফাদারের ছেলে। রোববার যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হাইকোর্টের আদেশ স্থগিত ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে

সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই মিশনকে নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সেই মিশনকে নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বোয়ালমারীতে তৌহিদি জনতার বাধা উপেক্ষা করে নৌকাবাইচ

বোয়ালমারীতে তৌহিদি জনতার বাধা উপেক্ষা করে নৌকাবাইচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম