ভারপ্রাপ্ত সচিব হলেন জাকির আকন্দ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ। রোববার তাকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশনের সদস্যদের পদ সচিব পদমর্যাদার। বিসিএস ১৯৮৫ ব্যাচের ইকোনমিক ক্যাডারের এ কর্মকর্তা ১৯৬২ সালের ফেব্রুয়ারিতে বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব পালন করেছেন।
