বোরকা-হিজাব পরা শিক্ষার্থীদের হয়রানি না করতে রুল হাইকোর্টের
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রোবকা ও হিজাব পরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানিতে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে এ ঘটনায় জড়িত স্কুল বা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর শরীফ ও আইনজীবী মো. আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
সম্প্রতি ‘চট্টগ্রামে বোরকা পরায় স্কুলছাত্রী ও অভিভাবক নাজেহাল’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যেনাত পত্রিকার সম্পাদক আল্লামা মোহাম্মদ মাহবুব আলমসহ দু’জন।
রিটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব পরায় মুসলিম শিক্ষার্থীদের হয়রানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়।
