Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হামে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে মারা গেছেন ২ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাম উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে এক হাজার ৩০৪ জনের প্রাণ গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭২ জন। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১৯৯ জন। বাকি ১০৫ জনের নমুনায় হাম শনাক্ত হয়েছিল। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়-বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। শুক্রবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৩ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

ডেঙ্গুতে মারা গেছেন দুজন : বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের গতকাল সকাল পর্যন্ত ৪৮৩ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়-গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনেই ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি

শীতের সবজিতে স্বস্তি চড়া মাছ-মাংস

শীতের সবজিতে স্বস্তি চড়া মাছ-মাংস

হামে আরও ৫ জনের মৃত্যু

হামে আরও ৫ জনের মৃত্যু

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম